সাউথ এশিয়া স্পিকস ফেলোশিপ, জেনে নিন আবেদনের সব তথ্য

ফিকশন, নন–ফিকশন, কবিতা, অনুবাদ ও ওরাল হিস্ট্রি বা মৌখিক ইতিহাস—এই পাঁচ প্রধান জেনারে আবেদন করা যাবেছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

দক্ষিণ এশিয়ার উদীয়মান লেখক, অনুবাদক, কবি ও মৌখিক ইতিহাসবিদদের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ওয়ান–অন–ওয়ান বা এক–এক করে মেন্টরশিপ প্রোগ্রাম সাউথ এশিয়া স্পিকস ২০২৭ ক্লাসের জন্য আনুষ্ঠানিক আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ২০২১ সালে পথচলা শুরু এই অলাভজনক প্ল্যাটফর্মটি দক্ষিণ এশিয়ার সাহিত্য অঙ্গনে নতুন প্রতিভাদের তুলে ধরতে ও তাঁদের লেখালেখির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছে। এবারের আয়োজনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দক্ষিণ এশীয় প্রবাসীদেরও আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা এই প্রোগ্রামটিকে আরও বৈশ্বিক রূপ দিয়েছে।

আরও পড়ুন

ফেলোশিপের সুযোগ–সুবিধা

প্রতিষ্ঠার পর থেকে সাউথ এশিয়া স্পিকসে এ পর্যন্ত ১০০–এর বেশি ফেলোকে সফলভাবে মেন্টরশিপ প্রদান করেছে এবং ১৮টি বই প্রকাশে সহায়তা করেছে, যার মধ্যে বেশ কয়েকটি বই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। এই প্ল্যাটফর্মের ফেলোরা ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সি ও দ্য ওয়াইলি এজেন্সির মতো শীর্ষস্থানীয় সাহিত্য সংস্থাগুলোর প্রতিনিধিত্ব অর্জন করেছেন। এ ছাড়া পেঙ্গুইন হাউস ও ব্লুমসবুরির মতো স্বনামধন্য প্রকাশনা সংস্থার সঙ্গে বইয়ের চুক্তি স্বাক্ষর করেছেন এবং আইওয়া রাইটার্স ওয়ার্কশপ, ম্যাকডোয়েল ও লোগান নন–ফিকশন প্রোগ্রামের মতো মর্যাদাপূর্ণ রাইটিং প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়িত স্থান লাভ করেছেন। ফেলোরা ইংলিশ পেন, ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড ও নিউ ইন্ডিয়া ফেলোশিপের মতো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। নির্বাচিত ফেলোরা প্রোগ্রামের অংশ হিসেবে বিশ্বমানের লেখকদের সঙ্গে ওয়ান–অন–ওয়ান সেশন, এক্সক্লুসিভ রাইটিং ওয়ার্কশপ, মাস্টারক্লাস, বিভিন্ন মহাদেশজুড়ে বিস্তৃত একটি প্রাণবন্ত কমিউনিটি নেটওয়ার্ক এবং লেখালেখি, অনুবাদ বা প্রকাশনার জন্য বিশেষ আর্থিক অনুদান বা বার্সারি পেয়ে থাকেন।

২০২১ সালে পথচলা শুরু এই অলাভজনক প্ল্যাটফর্মটি দক্ষিণ এশিয়ার সাহিত্য অঙ্গনে নতুন প্রতিভাদের তুলে ধরতে ও তাঁদের লেখালেখির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
দক্ষিণ এশিয়া স্পিকস ফেলোশিপের ২০২৭–এ ফিকশন, নন–ফিকশন, কবিতা, অনুবাদ ও মৌখিক ইতিহাস—এই পাঁচ শাখায় দক্ষিণ এশীয় বংশোদ্ভূত উদীয়মান লেখকেরা আবেদন করতে পারবেন। নির্বাচিত লেখকেরা বিশ্বমানের লেখকদের মেন্টরশিপ, কর্মশালা ও আর্থিক অনুদান পাবেন। ওয়েবসাইট: www.southasiaspeaks.org
ফেলোরা ইংলিশ পেন, ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড ও নিউ ইন্ডিয়া ফেলোশিপের মতো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন
ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদনের শর্তাবলি

ফিকশন, নন–ফিকশন, কবিতা, অনুবাদ ও ওরাল হিস্ট্রি বা মৌখিক ইতিহাস—এই পাঁচ প্রধান জেনারে আবেদন করা যাবে। বিশ্বজুড়ে বসবাসকারী যেকোনো দক্ষিণ এশীয় বংশোদ্ভূত লেখক, যিনি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বা বইয়ের প্রজেক্ট (যেমন: উপন্যাস বা প্রবন্ধের সংকলন) নিয়ে কাজ করছেন, তিনি এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে যেসব লেখকের ইতিমধ্যেই বই প্রকাশিত হয়েছে (স্ব–প্রকাশিত বই ছাড়া) কিংবা যাঁরা বর্তমানে কোনো পূর্ণকালীন একাডেমিক প্রোগ্রামে বা ডিগ্রিতে অধ্যয়নরত আছেন, তাঁরা এই প্রোগ্রামের জন্য যোগ্য বিবেচিত হবেন না। ২০২৬–২০২৭ সেশনের জন্য বিশ্বখ্যাত লেখক ও গবেষকদের নিয়ে একটি শক্তিশালী মেন্টর প্যানেল গঠন করা হয়েছে। ফিকশন শাখায় মেন্টর হিসেবে থাকছেন নিনা ম্যাককনিগলে, মহেশ রাও ও প্রয়াগ আকবর; নন–ফিকশনে সনাম মেহের, রোমান গৌতম ও মানসি চোকসি; কবিতায় তিশানি দোশী; অনুবাদে অরুণাভা সিনহা ও শ্রীনাথ পেরুর এবং মৌখিক ইতিহাসে আঞ্চল মালহোত্রা।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া

সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত এই মেন্টরশিপ প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।

*বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন