অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপ: বিভিন্ন তথ্যের জন্য অনলাইন সেশন, করুন রেজিস্ট্রেশন

১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্যছবি: ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপ ২০২৭-এর আবেদন চলছে। এই বৃত্তিতে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ মেলে। আবেদনের পদ্ধতিসহ নানা তথ্যের জন্য ইনফরমেশন সেশনের আয়োজন করেছে বাংলাদেশের অস্ট্রেলিয়ান দূতাবাস। শিক্ষার্থীদের জন্য সেশন মোট ৫টি। ১৭ ও ২৪ ফেব্রুয়ারির সেশন অনুষ্ঠিত হয়ে গেছে। ৩ মার্চ, ১০ মার্চ ও ১৭ মার্চে আরও তিনটি অনলাইন সেশন হবে। এসব সেশনে বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেবেন। এসব সেশনে অংশ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে লিংকে

অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হয়েছে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পেলে যে যে সুযোগ-সুবিধা পাবেন প্রার্থী—

  • সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ

  • বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ

  • বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট

  • বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা

  • কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।

বাংলাদেশি শিক্ষার্থীরা মেলবোর্নের সিম্পোজিয়ামে
ছবি: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদনের যোগ্যতা—

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের যোগ্যতা হলো—

  • ১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন

  • অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন না

  • অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না

  • কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না

  • আইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা

  • ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা

  • পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা অ্যাডিলেডে
ছবি: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইট থেকে নেওয়া
আরও পড়ুন

আবেদনপদ্ধতি—

আবেদনের বিস্তারিত জানা যাবে ‌অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইটে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন