সংক্ষেপে জেনে রাখি - হটস্পট, সরল টিস্যু, গ্রিক সভ্যতা, মিথোজীবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হটস্পট

পৃথিবীর জীববৈচিত্র্য সর্বত্র একরকম নয়। পৃথিবীর অন্য অংশের তুলনায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জীববৈচিত্র্য অনেক বেশি। জীববৈচিত্র্যসমৃদ্ধ অঞ্চলগুলোকে হটস্পট বলে। ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান মাইয়ার্স ১৯৮৮ ও ১৯৯০ সালে হটস্পট শব্দের প্রচলন করেন। বর্তমানে পৃথিবীতে ২৫টি হটস্পট রয়েছে।

সরল টিস্যু

যেসব স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্য একই ধরনের বা অভিন্ন হয়, তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির ওপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা।

গ্রিক সভ্যতা

ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগরসভ্যতা, যা প্রাক্-ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা নামে পরিচিত। ৩০০০ থেকে ১১০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা বিদ্যমান ছিল বলে ধারণা করা হয়। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধিশালী সংস্কৃতি-ঐতিহ্যের অধিকারী।

মিথোজীবিতা

যখন দুটি প্রাণী একসঙ্গে পাশাপাশি অবস্থানের ফলে কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে উভয়ই উপকৃত হয়, এই ধরনের সম্পর্ককে বলে মিথোজীবিতা। যেমন মৌমাছি যখন ফুলের মধু খায়, তখন মৌমাছি ও ফুল উভয়ই উপকৃত হয়। কারণ, ফুলের পরাগরেণু স্থানান্তরিত হয় এবং মৌমাছি খাদ্য পায়।

আরও পড়ুন