এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৮

৩১. সীমার দেখা নমুনাটির—

i. ভাস্কুলার বান্ডল অরীয়

ii. জাইলেম এন্ডার্ক

iii. ভাস্কুলার বান্ডল সংযুক্ত ও বদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. একবীজীপত্রী উদ্ভিদ মূলের বৈশিষ্ট্য কোনটি?

ক. মূলত্বক কিউটিকলযুক্ত

খ. ভাস্কুলার বান্ডল সংযুক্ত

গ. অধঃত্বক অনুপস্থিত

ঘ. ভাস্কুলার বান্ডলের সংখ্যা চার

৩৩. কোনটির পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল?

ক. শাপলা খ. সুন্দরী

গ. জবা ঘ. ধান

৩৪. মজ্জারশ্মির কাজ হলো—

i. খাদ্য সঞ্চয় করা

ii. যান্ত্রিক শক্তি প্রদান করা

iii. পানি ও খাদ্য পবিরহন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, তাকে কী বলে?

ক. প্রোটোডার্ম খ. প্রোক্যাম্বিয়াম

গ. মাস মেরিস্টেম ঘ. গ্রাউন্ড মেরিস্টেম

৩৬. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?

ক. মুক্ত খ. অরীয়

গ. কেন্দ্রিক ঘ. বদ্ধ

৩৭. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?

ক. অবিভাজনক্ষম খ. সাইটোপ্লাজম

গ. পুরু কোষপ্রাচীর ঘ. আন্তঃকোষীয় ফাঁকবিহীন

৩৮. পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে?

ক. কর্টেক্স খ. মজ্জা

গ. মেসোফিল ঘ. পেরিসাইকেল

৩৯. গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয়?

ক. এপিডার্মিস খ. জাইলেম

গ. ফ্লোয়েম ঘ. মজ্জা

৪০. কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়?

ক. একবীজপত্রী কাণ্ডে

খ. একবীজপত্রী মূলে

গ. দ্বিবীজপত্রী কাণ্ডে

ঘ. দ্বিবীজপত্রী মূলে

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৩১.গ ৩২.গ ৩৩.ক ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.ঘ ৪০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)