যা কিছু এখনো বাজেটের ভেতরে

কার্টুন: এআই

এই সবুজ লেগুনাগুলোতে উঠলে ঝাঁকি খেতে খেতে বডির কলকবজা সব লুজ হয়ে যায়। চার রাস্তার মোড়ে নেমে গাড়িওয়ালাকে ১০ টাকা দিয়ে বললাম, ‘ভাই, পাঁচ টাকা ফেরত দেন!’

‘ভাই, ভাড়া ১০ টাকা।’

‘কাহিনি করেন ভাই! পাঁচ টাকা দিয়ে আসা–যাওয়া করি প্রতিদিন।’

‘ভাই আজ থেকে ভাড়া ওঠানামা ১০ টাকা। পেট্রলের দাম বাড়ছে।’

এ তো মহা সমস্যায় পড়লাম‌। সকালে চা পান করতে গিয়েছিলাম দোকানে। দোকানদার ১০ টাকার চা নিল ১২ টাকা। বলে কিনা, ‘মামা, গুঁড়া দুধ, চিনি, সিলিন্ডার গ্যাসে সব দাম বাড়ছে।’ 

পরশু ভাত খাওয়ার সময় ঢ্যাঁড়স ভাজি না‌ খেয়ে পাতে রেখে দিয়েছিলাম। আমার মা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ‘ঢ্যাঁড়সের দাম জানিস? ৬০ টাকার নিচে কোনো সবজি নাই। তোর চেয়ে সবজির দাম বেশি।’ 

‘ঢ্যাঁড়সের দাম জানিস? ৬০ টাকার নিচে কোনো সবজি নাই। তোর চেয়ে সবজির দাম বেশি।’ 

কথাটা গায়ে লাগলেও আমলে নিলাম না।

বাসার নিচে দাঁড়িয়ে এসব ভাবছি এমন সময় বন্ধু অমিত এল। ও মুখটা যদিও সব সময় বিরিয়ানির এলাচে কামড় পড়ার মতো করে রাখে, তবু জিজ্ঞেস করলাম, ‘বন্ধু, কোনো সমস্যা?’

‘আরে বলিস না, ফাইজার সরকারি চাকরি হয়েছে গত সপ্তাহে। এক সপ্তাহ ধরে মেসেজের রিপ্লাই দেয় না, কল ধরে না। আজ জিজ্ঞেস করলাম ওর কী সমস্যা, ওর দাম বাড়ছে কি না, কথা কেন বলে না।’

‘তো কী বলল ফাইজা?’

‘বলল, “হ্যাঁ, দাম বাড়ছে আমার, কোনো সমস্যা?”’

‘কী কস! ফাইজারও দাম বাড়ছে!’

বাসায় গিয়ে ওয়াশরুমে মুখ ধোয়ার সময় চিন্তা করছিলাম, ঢ্যাঁড়সের দাম বেড়েছে, পেট্রলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, অমিতের প্রেমিকা ফাইজারও চাকরি হ‌ওয়ার পর দাম বেড়েছে‌। তাহলে বাংলাদেশে সস্তা জিনিস আছে কোনটা?

বাসায় গিয়ে ওয়াশরুমে মুখ ধোয়ার সময় চিন্তা করছিলাম, ঢ্যাঁড়সের দাম বেড়েছে, পেট্রলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, অমিতের প্রেমিকা ফাইজারও চাকরি হ‌ওয়ার পর দাম বেড়েছে‌। তাহলে বাংলাদেশে সস্তা জিনিস আছে কোনটা?

এমন সময় সামনের আয়নাটায় তাকালাম। ভাঙাচোরা, সিটি করপোরেশনের ঢালাই করা রোডের মতো একটা চেহারা চোখে পড়ল। বুঝলাম বাজেটের ভেতরে সস্তা জিনিস হিসেবে বাজারে এখন টিকে আছে এই মুখটাই।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন