১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা
পরিবারের ঠিক করা পাত্রকেই বিয়ে করেছিলেন মাত্র ১৮ বছর বয়সে। তবে সেই সংসার ভেঙে যায় চার বছরের মাথায়। টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিত পেয়েছেন বাঙালির কাছে। সহ–অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী সোনামণি সাহা আবার আলোচনায় বিগ বস বাংলার কারণে। সেখানে আরেক প্রতিযোগী রাজবীরের ‘ব্যাড টাচ’ নিয়ে কথা বলা, অভিনেত্রী সৃজলাকে স্বার্থপর বলাসহ নানা করণে প্রায় প্রতি সপ্তাহে আলোচনায়। সেখানেই তিনি হাউসমেটদের সঙ্গে গল্পচ্ছলে জানিয়েছেন, এ বছরই আবার বিয়ে করতে চলেছেন। তবে কি ডিসেম্বরেই বিয়ে ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের প্রফুল্লর?
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০