হলিউডে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের সিনেমা হবে আর সেখানকার দুই অভিনয়শিল্পী প্রেমে পড়বেন না, এমনটা যেন অসম্ভব। তাই ‘স্পাইডার-ম্যান’–এর পর জেনডায়া ও টম হল্যান্ড নিজেদের সম্পর্কটাকে পাকাপাকি করবেন কবে, তা নিয়েই ছিল যত জল্পনা। জেনডায়ার দীর্ঘদিনের বন্ধু ও স্টাইলিস্ট ল রোচ সেটা খোলাখুলি বলে দিয়েছেন সবার সামনে। আর এ ঘটনার পর এই প্রথম জেনডায়া এলেন প্রকাশ্যে। এই জুটির বিয়ের খবর ফাঁস হওয়ার পর এআই দিয়ে তৈরি এমন কিছু বিয়ের ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে। যা মিলিয়ন মিলিয়ন রিঅ্যাকশন পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।ছবি: এআই