মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যাচ্ছেন প্রমা, তাঁকে কতটা চেনেন

সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম পুরোনো একটি আয়োজন মিস ইন্টারন্যাশনাল। শুরুটা ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে। এর আয়োজক আবার জাপানভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের (আইসিএ)। ১৯৬৮ সাল থেকে প্রায় নিয়মিত জাপানেই অনুষ্ঠিত হচ্ছে। মাঝে চীনেও কয়েকবার মিস ইন্টারন্যাশনালের আসর বসেছিল। এবারের আসরও বসছে জাপানে। বাংলাদেশের প্রতিযোগী হিসেবে সেখানে যাচ্ছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা    

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
১০ নভেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন সাজরিয়া তাবাসসুম প্রমা। ১১–২৫ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৬৪তম মিস ইন্টারন্যাশনাল ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের আসরে প্রায় ৭০টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা
ছবি: ফেসবুক থেকে
২ / ৮
২৫ বছরের এই প্রতিযোগীর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মনোবিজ্ঞান বিষয়ের ওপর। বগুড়ার মেয়ে প্রমা সুযোগটিকে ঠিকঠাক কাজে লাগাতে চান
ছবি: ফেসবুক থেকে
৩ / ৮
প্রমার পরিবেশবিষয়ক উদ্যোগ ‘ব্লু গার্ড বিডি’ বাংলাদেশের পানিসম্পদ ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছে। মডেলিংয়ের পাশাপাশি নিজের এই সামাজিক উদ্যোগেও সক্রিয় তিনি
ছবি: ফেসবুক থেকে
৪ / ৮
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে মডেলিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা করতে চান প্রমা। পাশাপাশি বিশ্বদরবারে তুলে ধরতে চান বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি
ছবি: ফেসবুক থেকে
৫ / ৮
নিজের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি আন্তর্জাতিক স্তরে উপস্থাপনের সুযোগ পেয়ে প্রমা আপ্লুত। তিনি বলেন, ‘এটাকে আমি নিজ দেশের সংস্কৃতি অন্য দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছি। নিজের সেরাটা দিয়ে প্রতিযোগিতায় লড়াই করার চেষ্টা করব। তবে সেই সঙ্গে প্রতিযোগিতা চলাকালে দেশের দর্শকের কাছ থেকেও সহযোগিতা আশা করছি’
ছবি: ফেসবুক থেকে
৬ / ৮
এর আগে ২০২৪ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত ‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রমা। আন্তর্জাতিক সেই অভিজ্ঞতা এবার তাঁকে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করছে
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৭ / ৮
২০২৪ সাল থেকে মিস ইন্টারন্যাশনালের মতো আরও বেশ কয়েকটি প্রতিযোগিতার ন্যাশনাল লাইসেন্সধারী বাংলাদেশের খ্যাতনামা মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ। তাঁর প্রতিষ্ঠিত আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের মাধ্যমে গ্রুমিং করে নিজেকে তৈরি করেছেন প্রমা
ছবি: ফেসবুক থেকে
৮ / ৮
২০২৫ সালে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে গিয়েছিলেন মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। সেখানে তিনি ‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাব জিতেছিলেন
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন