বিয়ের সাজে বিজয় কি ছাড়িয়ে গেছেন রাশমিকাকে

ভারতীয় চলচ্চিত্রের জগতে বহুল আলোচিত জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের ছবি এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় ডিজাইনারদের নকশা করা শাড়ি পরেন রাশমিকা ও দক্ষিণ ভারতীয় রাজার ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে দেখা যায় বিজয়কে। রাশমিকা ও বিজয়ের সাজপোশাকের গল্প।

ভারতীয় চলচ্চিত্রের জগতে বহুল আলোচিত জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়ের মূল আয়োজনে রাশমিকা মান্দানা সিল্কের কমলারঙা কাঞ্চিভরম শাড়ি পরেছিলেন। পাড়জুড়ে ছিল সোনালি জরির ভারী কাজ। ব্লাউজ ছিল অত্যন্ত কারুকার্যময়। বিয়েতে ঐতিহ্যবাহী টেম্পল জুয়েলারি বেছে নিয়েছেন বিজয় দেবরাকোন্ডা। টেম্পল জুয়েলারি হলো দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী গয়না, যা মন্দিরের শিল্পকলা থেকে অনুপ্রাণিত। সাধারণত বিয়ে, ক্ল্যাসিক্যাল নাচ বা জমকালো আয়োজনে এই ধরনের গয়না পরা হয়।

রাশমিকা পরেছিলেন চোকার নেকলেস, লেয়ার করে পড়েছিলেন লম্বা আরেকটি নেকলেস, ব্রেসলেট, ব্লাউজের হাতার শেষে পরেছেন ভাঁকি বা আর্মলেট। এ ছাড়া হাতে ছিল মাং টিক্কা, কড়া ও কদা। সাজ সম্পূর্ণ করতে তিনি একটি স্বর্ণের কোমরবন্ধনী ও আরও কিছু অলংকার পরেছিলেন। মেকআপে রাখা হয়েছে সফট গ্ল্যাম ব্রাইড লুক। বিজয় ও রাশমিকা উভয়ের গলায় ছিল জুঁই ফুল আর সাদা গোলাপের মালা।

আরও পড়ুন
বিজয় ও রাশমিকা দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সাজে বিজয় ছাড়িয়ে গেছেন রাশমিকাকে

ভারতীয় একাধিক ফ্যাশন বিশ্লেষকেরা বলছেন, বিয়ের সাজে নাকি ইতিহাসে প্রথমারের মতো বর কনেকে হারিয়ে দিয়েছেন। অথচ বিজয় কারুকার্যময় শেরওয়ানি তো দূরের কথা, পাঞ্জাবি, কুর্তা বা টপ কিছুই পরেননি।

ক্রিমরঙা বিজয় তেলুগু ও কর্ণাটকের বিয়ের ঐতিহ্য মেনে পরেছিলেন ক্রিমরঙা ধুতি। কোমরের কাছে পরেছিলেন স্বর্ণের ভারী কোমরবান্ধা। সেটির ওপর রয়েছে বেঙ্গল টাইগারের মোটিফ।

ফলে ধারণা করা হচ্ছে কোমরবান্ধাটির নকশা করেছেন ভারতীয় বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জী। ধুতির সঙ্গী হয়েছিল লাল জমিনে সোনালি সুতার কারুকার্যময় সিল্কের অঙ্গভাস্ত্রম। অঙ্গভাস্ত্রম হলো দক্ষিণ ভারতীয় পুরুষদের ঐতিহ্যবাহী বস্ত্রের একটি অংশ।

এটি মূলত ধুতি বা কুর্তার সঙ্গে পরা একটি উজ্জ্বল শাল। শরীরের ওপর দিকে শাড়ির আঁচলের মতো ভাঁজ করে করে পরা হয়। বিজয়ের পরা অঙ্গভাস্ত্রামের ওপর স্বর্ণের মোটিফ ছিল।  

বিয়েতে স্বর্ণের গয়না পরার কোনো অজুহাত অবশিষ্ট রাখেননি। গলায় ভারী হার, কানে জিমিক্কি বা পুরুষের গোল ধাতব দুল, হাতে ভারী কড়া; বাদ যায়নি কিছুই। দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী রাজার বেশেই বিয়ে সেরেছেন তিনি।

এই জুটির বিয়ের ছবি থেকে আলোচনায় রয়েছে কনের অশ্রুসিক্ত চোখ, বরের খোলা পিঠ। বর-কনে উভয়ের মুখে ছিল কালো নজরটিকা। দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী প্রথাগত ধারণায়, বিয়ের দিন কোনো ঈর্ষার নজর বা অমঙ্গল থেকে বর-কনেকে রক্ষা করে কালোটিকা।

আরও পড়ুন
রাশমিকা ও বিজয়ের সাজপোশাক নিয়ে জোর আলোচনা চলছে সামাজিক মাধ্যমে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনামিকা খান্নার বক্তব্য

বিজয় আর রাশমিকার সঙ্গে সঙ্গে অনেকেই ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নাকেও জানাচ্ছেন শুভেচ্ছা। তিনিই রাশমিকার কমলা শাড়ির নকশা করেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে বিজয় ও রাশমিকার বিয়ের ছবিগুলো প্রকাশ করে অনামিকা

খান্না লেখেন, ‘পৃথিবীর সব সুখ, সৌভাগ্য আর ভালোবাসা হোক বিজয় দেবরাকোন্ডা আর রাশমিকা মান্দানার। রাশমিকার পরনের শাড়িটি তাঁর বিয়ে উদ্‌যাপনের লুককে একটি পবিত্র শিল্পকর্মে পরিণত করেছে। শাড়ির ওপর সূক্ষ্মভাবে এমব্রয়ডারি করা টেম্পল‑হাউস মোটিফ হায়দরাবাদের ঐতিহ্যবাহী মন্দির ও আধ্যাত্মিক জ্যামিতির ছাপেরই প্রতিফলন। প্রাচীন স্বর্ণের সূক্ষ্ম হাতের কাজ শাড়িটিতে যোগ করেছে রাজকীয় আভিজাত্য, গভীরতা আর দীপ্তি। শাড়িটি যেন কারুশিল্পের এক অপরূপ ক্যানভাস। রাজকীয় অথচ কোমল এই শাড়িটি যেন নারীর ভেতরকার শক্তিই ফুটিয়ে তোলে।’

রাশমিকার শাড়ির পাশাপাশি বিজয়ের অঙ্গভাস্ত্রমের নকশাও করেছেন অনামিকা খান্না। লিখেছেন, ‘হায়দরাবাদের টেক্সটাইল লিগ্যাসি থেকে অনুপ্রাণিত, বিজয় দেবরাকোন্ডার অঙ্গভাস্ত্রমটি পুরোদস্তুর হাতে বোনা। একটি আইভরি ধুতির সঙ্গে মিলিয়ে অঙ্গভাস্ত্রমটির ওপর বন ও মন্দির‑অনুপ্রাণিত মোটিফ এমব্রয়ডারি করা—যা শক্তি, বংশপরিচয় এবং স্থাপত্যনকশার প্রতীক।’

সূত্র: বলিউড শাদিজ

আরও পড়ুন