৫১ বছর বয়সেও বলিউড তারকা কাজলের প্রাণবন্ত উপস্থিতি, উজ্জ্বল হাসি ও স্বাভাবিক সৌন্দর্যে মুগ্ধ কোটি ভক্ত।ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৬
অনেকেই মনে করেন, কাজল নিজেকে অন্য কারও সঙ্গে তুলনা না করে নিজের স্বাভাবিক সৌন্দর্য আর ব্যক্তিত্বকে গ্রহণ করেছেন, এটিই তাঁর সৌন্দর্যের ‘ইউএসপি’।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৬
ছবিটি পোস্ট করে কাজল লিখেছেন, ‘বাইরে ঝুম বৃষ্টি আর আমি ঘরে, এখন সেই মুড।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৬
৮২ বছর বয়সী মা তনুজা মুখার্জির সঙ্গে ৫১ বছর বয়সী কাজল।ছবি: ইনস্টাগ্রাম থেকে
কাজল খুব বেশি প্রসাধনীর ওপর নির্ভর করেন না। ব্যক্তিগত সময়ে তাঁকে প্রায়ই ন্যূনতম মেকআপে দেখা যায়। তাঁর বিশ্বাস—সুস্থ ত্বক, কাজে ডুবে থাকা, মানসিকভাবে নির্ভার থেকে জীবনযাপন করা, আত্মবিশ্বাস আর আনন্দে থাকাই তাঁর সৌন্দর্যের রহস্য।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৬
‘বস এনার্জি’ ফ্যাশনে কাজল।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৬
এই ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেছেন, ‘দক্ষতা হলো কোনো কাজ তাড়াতাড়ি কিন্তু সুন্দরভাবে করে ফেলা, যাতে আপনি “কিছুই না করার” জন্য যথেষ্ট সময় পান।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৬
ত্বকের যত্নে কাজল তিনটি অভ্যাস মেনে চলেন। ত্বক পরিষ্কার রাখেন, সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ব্যবহার করেন, পর্যাপ্ত পানি খান আর প্রয়োজন অনুযায়ী ঘুমান।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৬
কাজল নিয়মিত ব্যায়াম করেন। হাঁটা, স্ট্রেচিং, হালকা শক্তিবর্ধক ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস তাঁর দৈনন্দিন রুটিনের অংশ।ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৬
কালো আনারকলি পরা ছবি পোস্ট করে কাজল লিখেছেন, ‘আপনি যদি আমাকে কোনো কারণ ছাড়াই একা একা হাসতে দেখেন; বুঝে নেবেন, আমি তিন দিন আগে একটা মজার কথা বলেছিলাম। সেটিই আবার মনে পড়েছে।’ছবি: ইনস্টাগ্রাম থেকে