যোগব্যায়ামে বন্ধ হবে চুল পড়া

চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকে। কেউ আবার নানা রকম ছালবাকলও মাথায় দিয়ে চুল পড়া ঠেকাতে চান। তবে নিয়মিত কয়েকটি যোগব্যায়াম করলেই চুল পড়া কমে আসবে। ছবির মতো করে নখের সঙ্গে নখ ঘষলে আমাদের তালুর যেসব কোষ থেকে চুল তৈরি হয়, সেগুলো উদ্দীপ্ত হয়। এর ফলে নিয়মিত এই অভ্যাস চালিয়ে গেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালায়াম

বালায়ামে চুল পড়া কমে। মডেল: বাপ্পা শান্তনু
ছবি: অধুনা

যেভাবে করবেন

মেরুদণ্ড সোজা করে যেকোনো আসনে বসুন। ম্যাট অথবা বিছানার মতো কিছুর ওপর বসবেন। শরীর যেন সরাসরি মাটি বা মেঝের সংস্পর্শে না থাকে। বৃদ্ধাঙ্গুল ছাড়া এক হাতের বাকি চারটা আঙুলের নখ অন্য হাতের চারটা আঙুলের সঙ্গে পরস্পর ঘর্ষণ করতে থাকুন।

সময়কাল

সকালে ও রাতে খালি পেটে ৫-৬ মিনিট করে করুন।

সব আসনেই শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।