আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (২৪ আগস্ট ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
গ্রাফিকস: প্রথম আলো

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে এগোন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। এ ছাড়া প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে দিনটি শুরু হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

আরও পড়ুন

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আপস করতে হতে পারে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

আরও পড়ুন

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিপ্রত্যাশীদের কারও কারও মুখে আজ হাসি ফুটতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আর্থিক লেনদেন শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। যাত্রাপথে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে এগোন।