ক্যাটরিনা থেকে কারিনা, ৪০-এর পর মা হয়ে যাঁরা ভেঙেছেন প্রচলিত ধারণা

বহু বছর ধরে সমাজে একটি ধারণা প্রচলিত—নারীদের নির্দিষ্ট বয়সের মধ্যেই মা হওয়া উচিত। কিন্তু বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী দেখিয়েছেন, মাতৃত্বের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কেউ স্বাভাবিকভাবে, কেউ আইভিএফের মাধ্যমে, আবার কেউবা সারোগেসির সাহায্যে মা হয়েছেন। ৪০-এর পর মাতৃত্ব নিয়ে প্রচলিত ধারণা বদলাতে এবং নারীদের অনুপ্রাণিত করতে তাঁদের গল্প গুরুত্বপূর্ণ।

১ / ৬
২০২৫ সালে ৪২ বছর বয়সে প্রথম সন্তান ভিহান কৌশলের মা হন ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকি কৌশলের সঙ্গে তাঁর জীবনে শুরু হয় মাতৃত্বের নতুন অধ্যায়। ব্যক্তিগত জীবনে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
২০২১ সালে ৪০ বছর বয়সে দ্বিতীয় সন্তান জেহাঙ্গার আলী খানের জন্ম দেন কারিনা কাপুর খান। এর আগে ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম নেয় কারিনা কাপুর ও সাইফ আলী খানের প্রথম সন্তান তৈমুর আলী খান। গর্ভাবস্থাতেও শুটিং করে কারিনা দেখিয়েছেন, মাতৃত্ব মানেই ক্যারিয়ার থামিয়ে দেওয়া নয়। ক্যারিয়ার ও পরিবার—দুটির মধ্যে একটিকে বেছে নিতে হবে, এমন ধারণাকেও তিনি চ্যালেঞ্জ করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৬
২০২২ সালে ৪৩ বছর বয়সে মেয়ে দেবীর মা হন বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে এটি ছিল তাঁদের প্রথম সন্তান। গর্ভাবস্থার নানা অভিজ্ঞতা, আনন্দ, ধৈর্য ও কৃতজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বিপাশা। বলেছেন, তাঁর জন্য সমাজের প্রত্যাশিত সময়ের চেয়ে একটু পরে হলেও নিজের জন্য সঠিক সময়ে মাতৃত্ব বেছে নেওয়া জরুরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
২০২১ সালে ৪১ বছর বয়সে ছেলে গুরিকের জন্ম দেন নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদ বেদির সঙ্গে এটি তাঁর দ্বিতীয় সন্তান; তাঁদের প্রথম সন্তান মেয়ে মেহরের জন্ম ২০১৮ সালে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ৬
শিল্পা শেঠি প্রথম সন্তান ভিয়ানের মা হন ২০১২ সালে। এরপর ২০২০ সালে ৪৪–৪৫ বছর বয়সে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান সামিশাকে স্বাগত জানান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
২০২১ সালে ৪৬ বছর বয়সে যমজ সন্তান জয় ও জিয়ার মা হন প্রীতি জিনতা। সারোগেসির মাধ্যমে তাঁদের জন্ম হয়। প্রীতির মাতৃত্বের খবর নারীদের নিজেদের সময় ও সিদ্ধান্ত অনুযায়ী পরিবার গড়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বয়স নয়, নিজের প্রস্তুতিই গুরুত্বপূর্ণ

এই অভিনেত্রীদের গল্প দেখায়, মা হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ‘সঠিক’ বা ‘ভুল’ সময় নেই। কেউ স্বাভাবিকভাবে গর্ভধারণ করেছেন, কেউ আইভিএফের সাহায্য নিয়েছেন, আবার কেউ সারোগেসির পথ বেছে নিয়েছেন। তাঁদের প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা।

তবে একটি জায়গায় তাঁদের গল্প এক—মাতৃত্ব বয়সের সীমারেখায় আটকে রাখতে চাননি, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের প্রস্তুতি, ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী একজন নারী কখন মা হতে চান, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন