যেভাবে বানাবেন কেশর আলুর ডিলাইট, দেখুন রেসিপি

কেশর আলুর ডিলাইটছবি: খালেদ সরকার

উপকরণ

  • কেশর আলুর টুকরা: ১ কাপ

  • কর্নফ্লাওয়ার: পৌনে এক কাপ

  • ক্রিম অব টার্টার: ১ চা-চামচ

  • চিনি: দেড় কাপ

  • শুকনা নারকেলগুঁড়া: আধা কাপ (অথবা চিনির গুঁড়া)

  • পানি: ১ কাপ

  • লেবুর রস: ২ টেবিল চামচ

  • ঘি: ১ চা-চামচ

  • ভ্যানিলা অ্যাসেন্স: কয়েক ফোঁটা

  • খাবার রং: কয়েক ফোঁটা

আরও পড়ুন

প্রণালি

কেশর আলুর ডিলাইট
ছবি: খালেদ সরকার
  • চিনি, পানি, লেবুর রস দিয়ে ঘন শিরা তৈরি করুন।

  • কেশর আলুর টুকরা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করুন।

  • কর্নফ্লাওয়ার ১ কাপ পানিতে গুলিয়ে কেশর আলুর পেস্ট, ক্রিম অব টার্টার মিশিয়ে চুলায় ঘন ঘন নাড়ুন।

  • হালুয়ার মতো ঘন হয়ে এলে খাওয়ার রং ও অ্যাসেন্স মিশিয়ে ঠান্ডা করুন।

  • চিনির ঘন শিরা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকুন।

  • বাটিতে ঘি ব্রাশ করে বাটির চারপাশে সমান করে বসিয়ে নরমাল ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিন।

  • ফ্রিজ থেকে বের করে ছোট ছোট কিউব আকারে কেটে নিন।

  • শুকনা নারকেলগুঁড়া অথবা চিনির গুঁড়ায় গড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন