কলা দিয়ে বানান কাস্টার্ড পুডিং, জেনে নিন রেসিপি

কলার কাস্টার্ড পুডিংছবি: খালেদ সরকার

উপকরণ

  • পাকা কলা: ৩টি

  • কুকিজ: ২৮-৩০টি

  • দুধ: দেড় কাপ

  • কনডেন্সড মিল্ক: ৩ টেবিল চামচ

  • ভারী ক্রিম: আধা কাপ

  • ডিমের কুসুম: ২টি

  • ভ্যানিলা অ্যাসেন্স: কয়েক ফোঁটা

আরও পড়ুন

প্রণালি

কলার কাস্টার্ড পুডিং
ছবি: খালেদ সরকার
  • তরল দুধ, কনডেন্সড মিল্ক, ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে নাড়ুন।

  • মিশ্রণ ঘন হয়ে এলে কয়েক ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ঠান্ডা করুন।

  • কলা গোল গোল করে কেটে নিন।

  • বাটিতে কাস্টার্ডের ওপর কুকিজ ও কলার টুকরা দিয়ে সাজিয়ে নিন।

  • এবার ওপরে ভারী ক্রিম দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন