ঘরেই বানান কমলার প্যান কেক, দেখুন রেসিপি

কমলার প্যান কেকছবি: খালেদ সরকার

উপকরণ

  • কমলার রস: আধা কাপ

  • তরল দুধ: ১ কাপ

  • চিনি: ১ কাপ (স্বাদমতো)

  • ঘি বা তেল: ৩ টেবিল চামচ

  • কমলার রাইন্ড (মিহি করা খোসা): আধা চা-চামচ

  • ময়দা: ২ কাপ

  • ডিম: ২টি

  • বেকিং পাউডার: ২ চা-চামচ

  • হুইপড ক্রিম: দেড় কাপ

  • কমলার টুকরা: সাজানোর জন্য

আরও পড়ুন

প্রণালি

কমলার প্যান কেক
ছবি: খালেদ সরকার
  • কমলার রস ও রাইন্ড চিনির সঙ্গে মিশিয়ে নিন।

  • ডিমের সঙ্গে দুধ দিন, হুইস্ক দিয়ে ভালোমতো নাড়ুন।

  • ময়দা ও বেকিং পাউডার অল্প অল্প করে মেশান।

  • ঘি অথবা তেল দিয়ে প্যান কেকের মিশ্রণ তৈরি করুন।

  • একটা প্যান গরম করে গোল চামচের এক চামচ মিশ্রণ প্যানে দিয়ে ২ মিনিট রাখুন।

  • এক পাশ হয়ে গেলে উল্টে দিন।

  • ১ মিনিট পর কেক তুলে নিন।

  • এভাবে সব প্যান কেক তৈরি করুন।

  • প্যান কেকের ওপর ক্রিম লাগিয়ে আরেকটি প্যান কেকের ওপর দিন।

  • এভাবে কয়েকটা প্যান কেক স্তর করে কমলা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন