গ্রিলড শাশলিকের রেসিপি
উপকরণ
ক্যাপসিকাম: ১ কাপ
আলু: ১ কাপ
গাজর: ১ কাপ
ফুলকপি: ১ কাপ
পেঁয়াজ: ১ কাপ
সয়া সস: ১ টেবিল চামচ
অয়েস্টার সস: ১ টেবিল চামচ
টমেটো সস: ১ টেবিল চামচৎ
চিলি সস: ১ টেবিল চামচ
পাপরিকা পাউডার: ১ চা-চামচ
মধু: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
তেল: ৪ টেবিল চামচ
প্রণালি
শাশলিকের কাঠিগুলো ভিজিয়ে রাখুন ২-৩ ঘণ্টা।
এরপর সব সবজি কিউব আকারে সমান করে কেটে নিন।
এরপর সব সসের সঙ্গে লেবুর রস, মধু ও পাপরিকা পাউডার একসঙ্গে পেস্ট করে সবজিতে ভালো করে মাখিয়ে নিন।
এবার সবজিগুলো একে একে ভিজিয়ে রাখা শাশলিকের কাঠিতে গেঁথে নিন।
গ্রিল প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে সবজি গাঁথা কাঠিগুলো এপাশ-ওপাশ গ্রিল করে নামিয়ে নিন।