ইফতারে বানান গ্রিলড প্রন চাওমিন, দেখুন রেসিপি

গ্রিলড প্রন চাওমিনছবি: প্রথম আলো

উপকরণ

  • মাঝারি চিংড়ি: ৮-৯টি

  • চাওমিন: ১ কাপ

  • পেঁয়াজকুচি: ১ টেবিল চামচ

  • মটরশুঁটি: ১ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ফালি: ৩-৪টা

  • সয়া সস: ১ টেবিল চামচ

  • লেবুর রস: ১ টেবিল চামচ

  • পাপরিকা পাউডার: ১ টেবিল চামচ

  • মধু: ১ টেবিল চামচ

  • তেল: ৬ টেবিল চামচ

  • নুডলস মসলা: ১ টেবিল চামচ

আরও পড়ুন

প্রণালি

  • প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে লেজ রেখে মাথা ফেলে পিঠের অংশে আঁচড় কেটে নিন।

  • এবার সয়া সস, লেবুর রস, পাপরিকা পাউডার ও মধু দিয়ে মিশ্রণ বানিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

  • এবার একটা প্যানে পানি গরম করে তাতে চাওমিন এবং মটরশুঁটি সেদ্ধ করে নিতে হবে।

  • প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ ফালি ও মটরশুঁটিগুলো দিয়ে হালকা ভাজুন।

  • নুডলসের মসলা দিয়ে তাতে সেদ্ধ চাওমিন ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে স্যতে করে নিতে হবে।

  • এবার গ্রিল প্যানে তেল ব্রাশ করে তাতে মেরিনেট করা চিংড়ি দিয়ে এপিঠ-ওপিঠ করে গ্রিল করে নিয়ে গরম গরম চাওমিনের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন