ফাল্গুনে অনলাইনে কোথা থেকে কী কেনাকাটা করবেন

অনেকটা সময় নিয়ে দোকান ঘুরে ঘুরে কেনাকাটা করতে অনেকেরই এখন অনীহা। অনলাইনে কেনাকাটা করাটাই তাঁদের পছন্দ। হাতে থাকা মুঠোফোনে এক ক্লিকে যেকোনো জায়গায় বসেই কেনাকাটা করে ফেলা যায়। বসন্তের পোশাক নিয়ে অনলাইন ব্র্যান্ডগুলোতেও তাই থাকে পোশাকের বিশেষ পসরা। এখানে থাকছে তারই খোঁজ।

হরীতকী

শাড়িতে ফাল্গুনের রং
ছবি: হরীতকীর সৌজন্যে

হরীতকীর কর্ণধার ও ডিজাইনার বলরাম পাল বলেন, ফাল্গুনের রং মানে হলুদ ও বাসন্তীর নানান শেড। সেসব ছাড়াও হোলির রংগুলোকে মাথায় রেখে পোশাক করেছি। যেহেতু থিম বেসড কাজ করি আমরা, তাই শাড়ি, স্কার্ট বা জামাতে সেসবেরই প্রাধান্য থাকছে।

পটের বিবি

পটের বিবির শাড়ির দাম ১৮০০ থেকে ২৩০০ টাকা।
ছবি: পটের বিবির সৌজন্যে

পটের বিবির শাড়ির দামটা ক্রেতাদের হাতের নাগালেই থাকে। স্বত্বাধিকারী ফোয়ারা ফেরদৌস জানালেন, ‘ধীরে ধীরে পেজে বিভিন্ন নকশার শাড়ির ছবি দিচ্ছি। আবার আগের নকশার ও আলাদা রঙের একটি বা দুটি করা আছে এমন শাড়ির পসরাও থাকছে। দাম পড়বে ১৮০০ থেকে ২৩০০ টাকা।

আরও পড়ুন

সরলা

সরলায় থাকছে ব্লাউজের বিশাল সমারোহ
ছবি: সরলার সৌজন্যে

ফাল্গুনে সরলায় থাকছে ব্লাউজের বিশাল সমারোহ। স্বত্বাধিকার মানসুরা ইয়াসমিন জানালেন, বেশি চলছে ফ্লেক্সিবল ব্লাউজ, যা সব মাপের শরীরে অনায়াসে দারুণভাবে ফিট হচ্ছে। ঝুনঝুনি, বুনোফুল, লবঙ্গলতিকা, প্যাচওয়ার্ক ব্লাউজ তো আছেই, সঙ্গে কিছু শাড়ির দেখাও মিলবে।

বিমূর্ত

বিমূর্তর শাড়ি
ছবি: বিমূর্তর সৌজন্যে

বিমূর্তর স্বত্বাধিকারী সোহানা শোভা বলেন, ‘এ বছর সাদা রঙের ওপর হাতে ও মেশিনে করা এমব্রয়ডারির কাজ করেছি। মাধ্যম হিসেবে সুতি, কোটা আর মসলিনকে রেখেছি। সবুজ জমিনে শর্ষেফুলের কাজ এবারে ক্রেতারা খুবই পছন্দ করছেন।

ব্লাউজ আর শাড়ির কম্বোও দারুণ সাড়া ফেলেছে। কাপল সেট আর গয়না-ব্লাউজ-শাড়ির কম্বোও রয়েছে। আরও থাকছে নানান নকশার ব্লাউজ। গয়নায় থাকছে কানপাশা আর কানটানার আয়োজন।’

ঈহা

ঈহার পোশাকের দাম ২ থেকে ৫ হাজার টাকা
ছবি: ঈহার সৌজন্যে

সুতি কাপড়ে শাড়ি, জামা, কো-অর্ডের নকশা করেছে ঈহা। কাঠ ব্লক, স্ক্রিন, ডিজিটাল প্রিন্ট ছাড়াও আছে ফ্লোরাল মোটিফে করা এমব্রয়ডারির কাজ। বিভিন্ন বয়সে ব্যবহারের উপযোগী ব্যাগও থাকছে তাদের ফাল্গুনের ঝুলিতে। শাড়ি কিনতে চাইলে দাম পড়বে ৩ থেকে ১৫ হাজার টাকা। অন্য পোশাকের দাম ২ থেকে ৫ হাজার টাকা। আর ব্যাগের জন্য ২২০০ থেকে ৪০০০ টাকা খরচ করতে হবে।

শিথিলতা

চিরচেনা হলুদ রঙের শাড়ি
ছবি: শিথিলতার সৌজন্যে

শিথিলতার স্বত্বাধিকারী দেওয়ান মণি বলেন, ‘এবার ফাল্গুনের কালেকশনে সুতি, টাঙ্গাইল মসলিন ও খাদি সিল্ক কাপড়ে কাজ করার চেষ্টা করেছি। বরাবরই আমাদের চেষ্টা থাকে যেন সব বয়সের শাড়িপ্রেমীর পছন্দের তালিকায় শিথিলতাকে রাখতে পারি। তারই ধারাবাহিকতায় এবারও কাপড়ে বৈচিত্র্য রেখেছি।

পাশাপাশি রঙেও রয়েছে ভিন্নতা। এবার কলাপাতা, গাঢ় গোলাপির পাশাপাশি ফাগুনের চিরচেনা হলুদ রঙের শাড়িও করা হয়েছে। ছাত্রীদের কথা মাথায় রেখে ছাড়ের ব্যবস্থা রেখেছি। পয়লা ফাল্গুনে ছাত্রীরাই তো শাড়ি কেনেন বেশি।’

আরও পড়ুন

নিব্রিতা

ফাল্গুন উপলক্ষে মাথায় পরার টুপি এনেছে নিব্রিতা
ছবি: নিব্রিতার সৌজন্যে

ফাল্গুন উপলক্ষে জয়পুরি, প্যাচওয়ার্ক, ব্লক, হাতের কাজের বেশি ঘেরের কলি স্কার্ট আর মাথায় পরার টুপি এনেছে নিব্রিতা। টুপি আর স্কার্টের দাম শুরু ১০৫০ টাকা থেকে। এ ছাড়া থাকছে শ্রাগ–এর রকমারি কালেকশন।

এ ছাড়া খুঁত, কইন্যা, বনবিবি, জারা, ন-হন্যতেসহ অনেক পেজেই থাকছে ফাল্গুনের পোশাকের আয়োজন। খোঁজ নিয়ে শুধু কেনার পালা।

আরও পড়ুন