আলভেজের পর এবার বউ হারানোর পথে হাকিমি

আশরাফ হাকিমি ও তাঁর স্ত্রী হিবা আবুকছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার দানি আলভেজের দিন কাটছে স্পেনের জেলে। ধর্ষণের অভিযোগে জেলে যাওয়ার পর স্ত্রীকেও হারাতে চলেছেন এই ব্রাজিলিয়ান। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজনের সঙ্গে সংসার করতে চান না বলেই তাঁর সঙ্গে ছাড়াছাড়ির কথা বলেছেন হোয়ানা সাঞ্জ। এবার বোধ হয় স্ত্রী হারাতে যাচ্ছেন ইউরোপিয়ান লিগে খেলা আরেক খেলোয়াড় পিএসজির আশরাফ হাকিমি।

হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করার কথা ফ্রান্সের কৌঁসুলিরা গত মাসেই জানিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। গত শনিবার প্যারিসে হাকিমি নিজের বাসায় তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন সেই নারী।

আরও পড়ুন
মরক্কোর খেলোয়াড় আশরাফ হাকিমির বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ

পিএসজির মরক্কান ডিফেন্ডার হাকিমি অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। নিজের সম্মান ও ইমেজ আর সংসার বাঁচাতেই হয়তো অভিযোগ অস্বীকার করে সেটিকে মিথ্যা প্রমাণ করতে চাইছেন হাকিমি। কিন্তু শেষ রক্ষা কি হবে?
শেষ পর্যন্ত হাকিমি নির্দোষ প্রমাণিত হবেন কি না, তা সময়ই বলবে। সেটা হলেও সংসার টিকবে কি না, তার ঠিক নেই। এরই মধ্যে যে তাঁর সংসার ভাঙার উপক্রম হয়েছে। হাকিমির স্ত্রী হিবা আবুক ঘোষণা দিয়েছেন, তিনি ভুক্তভোগীর পক্ষেই থাকবেন।

আবুক গতকালই ঘোষণা দিয়েছেন, হাকিমির সঙ্গে আর থাকবেন না। এরই মধ্যে বিচ্ছেদের কাগজপত্র প্রস্তুত করার প্রক্রিয়া নিয়েও কথাবার্তা শুরু করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আবুক এর সঙ্গে যোগ করেছেন, ‘দুঃখজনক। এটা হজম করতে সময় লেগেছে।’

আরও পড়ুন

হিবা আবুক এরপর যোগ করেন, ‘আমি সব সময়ই ভুক্তভোগীর পাশে ছিলাম এবং থাকব। অভিযোগের গুরুত্ব বিচারে এখন আমরা সুষ্ঠু বিচারই দাবি করতে পারি।’