রোলাঁ গারোয় সিওনতেকের দ্বিতীয়

ফ্রেঞ্চ ওপেনের ট্রফি নিয়ে সিওনতেকের উচ্ছ্বাসছবি: রয়টার্স

সেরেনা উইলিয়ামস খেলতেই আসেননি, নাওমি ওসাকা প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন। এবারের ফ্রেঞ্চ ওপেনে ফেবারিট হিসেবে আসা ইগা সিওনতেকের তাই শিরোপা জেতাটা ছিল সময়ের ব্যাপার। আজ ফাইনালে কোকো গফকে উড়িয়ে দিয়ে রোলাঁ গারোয় দ্বিতীয় শিরোপা জিতেছেন সিওনতেক।

আরও পড়ুন
ফ্রেঞ্চ ওনেপের রানারাপ ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন সিওতেকের সঙ্গে কোকো গফ (বাঁয়ে)
ছবি: রয়টার্স

২১ বছর বয়সী পোলিশ তারকা এর আগে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। নিজের গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারেই দ্বিতীয় শিরোপা জিতলেন সিওনতেক। ক্যারিয়ারের গ্র্যান্ড স্লামের প্রথম ফাইনাল খেলতে নামা যুক্তরাষ্ট্রের ১৮ বছরের তরুণী গফকে আজ ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন সিওনতেক।

আরও পড়ুন
কী আছে এ ট্রফিতে! ফ্রেঞ্চ ওপেন জয়ের পর সিওনতেক
ছবি: রয়টার্স

এ নিয়ে টানা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজের জয়রথটা ৩৫ ম্যাচে নিয়ে গেছেন তিনি। একুশ শতকে টানা জয়ের রেকর্ডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ছুঁয়ে ফেলেছেন ভেনাস উইলিয়ামসকে। টেনিসের উন্মুক্ত যুগে একাধিক ফ্রেঞ্চ ওপেন জেতা দশম নারী খেলোয়াড় হয়ে গেছেন এ বছর সব মিলিয়ে টানা ছয়টি শিরোপাজয়ী সিওনতেক।

আরও পড়ুন