জমা রাখা পাসওয়ার্ড চুরি হয়েছে, স্বীকার করল পাসওয়ার্ড ম্যানেজার লাস্টপাস

লাস্টপাসে জমা রাখা পাসওয়ার্ড চুরি করেছে হ্যাকাররারয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারকারীদের জমা রাখা সব পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য হ্যাকাররা চুরি করেছে বলে স্বীকার করেছে জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার ‘লাস্টপাস’। গত আগস্টে সাইবার হামলার কবলে পড়লেও ব্যবহারকারীদের জমা রাখা পাসওয়ার্ডগুলো নিরাপদ রয়েছে বলে জানিয়েছিল লাস্টপাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

লাস্টপাস কর্তৃপক্ষের দাবি, সাইবার হামলা চালিয়ে পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকারীদের ই-মেইল, মুঠোফোন নম্বর ও আইপি ঠিকানা সংগ্রহ করেছে হ্যাকাররা। চুরি যাওয়া পাসওয়ার্ডগুলো এনক্রিপশন করা থাকায় সেগুলো ব্যবহার করা যাবে না। ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।

আরও পড়ুন

উল্লেখ্য, বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপে দ্রুত প্রবেশের সুযোগ করে দিতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড সংরক্ষণের সুযোগ দিয়ে থাকে লাস্টপাস। ফলে কম্পিউটার বা মুঠোফোনে সফটওয়্যারটি নামানো থাকলে বারবার পাসওয়ার্ড লেখার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। আর তাই বিশ্বজুড়ে তিন কোটির বেশি ব্যবহারকারী রয়েছে সফটওয়্যারটির।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন