ক্রোম ব্রাউজারের নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ

ক্রোম ব্রাউজাররয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন (ব্রাউজার কাস্টমাইজ করার সফটওয়্যার) ব্যবহার করেন। নিয়মিত ব্যবহার না করলেও ব্রাউজারের সঙ্গে এক্সটেনশনগুলো যুক্ত থেকে যায়। মানহীন ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থানের তথ্যসহ বিভিন্ন তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। আর তাই ক্রোম ব্রাউজারের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধের সুযোগ চালু করছে গুগল।

আরও পড়ুন

জানা গেছে, এক্সটেনশনগুলো বন্ধের জন্য ক্রোম ব্রাউজারের মেনুতে টগল সুবিধা যুক্ত করা হবে। টগলটিতে ক্লিক করলেই অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলেই যেকোনো সময় টগলে ক্লিক করে এক্সটেনশনগুলো পুনরায় ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

বর্তমানে ক্রোম ব্রাউজারের সঙ্গে যুক্ত এক্সটেনশনগুলো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মুছে ফেলতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি বিভিন্ন জটিলতাও রয়েছে। ফলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলো বন্ধ করেন না। ফলে নিরাপত্তাত্রুটি দেখা দেয়।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন