ক্রোম ব্রাউজার থেকে স্ক্রিনশট সম্পাদনার সুবিধা সরিয়ে ফেলছে গুগল

ক্রোম ব্রাউজাররয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ থেকে স্ক্রিনশট সম্পাদনার সুবিধা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এই সুবিধা কাজে লাগিয়ে যেকোনো ওয়েবসাইট চালু থাকা অবস্থায় স্ক্রিনশট নিয়ে সরাসরি সম্পাদনা করা যেত। ফলে অন্য কোনো প্রতিষ্ঠানের সফটওয়্যার ছাড়াই সহজে স্ক্রিনশটের ছবি ব্যবহারের সুযোগ মিলত।

আরও পড়ুন

ক্রোম ব্রাউজারের ৯৮ সংস্করণে পরীক্ষামূলকভাবে স্ক্রিনশট সম্পাদনার সুবিধা ব্যবহার করা যেত। পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্তের পর ধারণা করা হচ্ছিল, শিগগিরই সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা উন্মুক্ত করা হবে। কিন্তু পরীক্ষায় আশানুরূপ সাড়া না পাওয়ায় ক্রোম ব্রাউজারে স্ক্রিনশট সম্পাদনার সুবিধা যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ক্রোমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ পরিবর্তনে ব্রাউজারটি থেকে স্ক্রিনশট সম্পাদনা সুবিধা পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন