জলবায়ু সংকট নিয়ে কী শেখায় ৯ হাজার বছরের পুরোনো গ্রাম

তুরস্কের কোনিয়ায় ৯ হাজার বছরের বয়সী পৃথিবীর এক প্রাচীন গ্রাম চাতালহুয়েক। স্থানীয় পরিবেশ ও জলবায়ু উপযোগী কৃষি অভিযোজন গড়ে উঠেছিল এই গ্রামেছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের কোনিয়ায় ৯ হাজার বছরের প্রাচীন চাতালহুয়েক গ্রাম। নব্যপ্রস্তর যুগের এই গ্রামটিতে কোনো প্রচলিত রাস্তা নেই। মাটির তৈরি বর্গাকৃতির ঘরগুলো একটির দেয়াল আরেকটির সঙ্গে যুক্ত। কিছুটা বাংলাদেশের হাওরাঞ্চলের প্রাচীন হাটিবান্ধা গ্রামের মতো। মানুষ ঘরের ছাদের ওপর দিয়ে চলাচল করত এবং ওপর থেকে একটি মইয়ের মাধ্যমে ঘরে প্রবেশ করত।

ঘরের ভেতর থাকার জায়গা, শস্যাগার ও রান্নার জায়গা আছে। মৃত স্বজনকে ঘরের মেঝেতেই সমাধিস্থ করা হতো। ঘরের দেয়ালে পশুশিকার, পশুপালন ও কৃষিজীবনের নানা দেয়ালচিত্র। এখন আর এই গ্রামে কোনো মানুষ নেই। ইউনেসকো ঘোষিত বিশ্ব-ঐতিহ্য অঞ্চল এটি। প্রত্নতাত্ত্বিক খননে যতটুকু অস্তিত্ব পাওয়া যাচ্ছে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করে তা প্রদর্শন করা হচ্ছে।

তুরস্কের আন্তালিয়ায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) জলবায়ু অভিবাসন ও বাস্তুচ্যুতি নিয়ে আলাপ হলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কোনো অঙ্গীকার হয়নি।
আরও পড়ুন

প্রাচীন পৃথিবীর প্রথম দিকের গ্রাম গোবেকলিতেপে যেতে পারিনি বলে মনটা অস্থির ছিল। তবে এই চাতালহুয়েক সেই বিষাদ থামিয়ে দিল। সুনামগঞ্জের কবি ও সাংবাদিক শামস শামীম ও শিল্পী-কিউরেটর আমিরুল রাজিবসহ আন্তালিয়া থেকে উত্তুঙ্গ পাহাড় পেরিয়ে গিয়েছিলাম কোনিয়া। জালালউদ্দিন রুমির মেভলানা জাদুঘর, শামস তাবরেজির মাজার দর্শন শেষে গত রোববার পৌঁছাই চাতালহুয়েক গ্রামে। চাতালহুয়েকের মানুষদের গ্রাম ছাড়া নিয়ে বেশ কিছু গবেষণা ও মতামত আছে। জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের ওপর চাপ, সংক্রামক রোগ, পারিবারিক ও সামাজিক কাঠামোতে পরিবর্তন এবং জলবায়ুজনিত বিষয়ে খরার প্রকোপ বাড়ায় কৃষি ও পশুপালনের সংকটের কারণে চাতালহুয়েকের প্রাচীন বাসিন্দারা পূর্ব থেকে পশ্চিম ঢিবিতে সরে যান ও অন্যত্র স্থানান্তরিত হন। বেশির ভাগই তুরস্ক, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়েন।

তুরস্কের আন্তালিয়ায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) জলবায়ু অভিবাসন ও বাস্তুচ্যুতি নিয়ে আলাপ হলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কোনো অঙ্গীকার হয়নি। ১২ নভেম্বর নগর-সক্ষমতাবিষয়ক উচ্চপর্যায়ের সংলাপে দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও নিরাপদ আবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। গত সোমবার ভূমধ্যসাগরীয় ইউনিয়ন (ইউএফএম) জলবায়ু, পরিবেশগত সংকট, সংঘাত ও অভিবাসনের সম্পর্কগুলো নিয়ে আলোচনা করে। বাংলাদেশের উপকূলীয় সংগঠন অ্যাওসেড, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি, একশনএইড জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতি নিয়ে আলোচনা ও সংবাদ সম্মেলন আয়োজন করে।

প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঞ্চলগুলোও জলবায়ুঝুঁকিতে আছে। জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিপিসি) ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে (২০২২) জলবায়ু পরিবর্তনের কারণে দৃশ্যমান ও বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষয়ক্ষতি সামাল দিতে স্থানীয় লোকায়ত ও আদিবাসী জ্ঞানভিত্তিক অভিযোজনের প্রস্তাব আছে।
আরও পড়ুন

আন্তালিয়ার প্রাচীন স্থাপত্য এলাকায় এখনো জালালি কবুতরের দেখা পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা তাহসিন বাশার পাকসয়ের সঙ্গে গুগল ট্রান্সলেটরে আলাপ করে জানা গেল, এই কবুতর তাদের কাছে পবিত্র পাখি। হজরত শাহজালাল (রা.)-এর সঙ্গে এসেছিল বলে বাংলাদেশের সিলেটেও এই কবুতর পবিত্র। দুনিয়াময় বিশ্বাস, প্রথা, চর্চা, স্মৃতি ও মূল্যবোধ বহু প্রাণসত্তা ও স্থানকে পবিত্র মর্যাদায় সুরক্ষা করে। ঔপনিবেশিকতা, জাত্যভিমান, দখলবাজি, অধিপতি বয়ান কিংবা নয়া উদারবাদী বাজার ক্রমেই সভ্যতার এসব বিবরণ চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে।

জলবায়ু সংকটের নিদারুণ আঘাত এই পরিস্থিতি আরও বিদীর্ণ ও নির্মম করে তুলছে। বন্যা, ঘূর্ণিঝড়, দাবদাহ, পাহাড়ি ঢল, লবণাক্ততায় বিলুপ্ত হচ্ছে বহু ফুল-পাখি-মাছ। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার ১০৮টি পদ্মফুল কিংবা মুসলিমদের মৃত্যু-পরবর্তী গোসলের জন্য দেশি বরইপাতা এখন বাংলাদেশে বিরল হচ্ছে। প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঞ্চলগুলোও জলবায়ুঝুঁকিতে আছে। জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিপিসি) ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে (২০২২) জলবায়ু পরিবর্তনের কারণে দৃশ্যমান ও বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষয়ক্ষতি সামাল দিতে স্থানীয় লোকায়ত ও আদিবাসী জ্ঞানভিত্তিক অভিযোজনের প্রস্তাব আছে।

কপ৩১

স্মৃতিস্তম্ভ ও ঐতিহাসিক স্থান সংরক্ষণ বিষয়ে নামের এক আন্তর্জাতিক পরিষদ আছে। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ইউনেসকোর বিশ্ব-ঐতিহ্য কমিটির অন্যতম উপদেষ্টা। জলবায়ু সংকট ও দুর্যোগ বৃদ্ধির কারণে সাংস্কৃতিক ঐতিহ্যর ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংরক্ষণ বিষয়ে সংস্থাটি গবেষণা ও নীতিগত পরামর্শ দেয়। তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনে (কপ৩১) ১১ থেকে ১৬ নভেম্বর ‘আইসিওএমওএস’ ঐতিহ্যবাহী স্থাপনা, লোকায়ত জ্ঞান, সাংস্কৃতিক ভূদৃশ্য ও জলবায়ু অভিযোজনের গুরুত্ব নিয়ে ‘কালচারাল হেরিটেজ ইন ক্লাইমেট অ্যাকশন’ পালন করে। ১৪ নভেম্বর ইউরোপীয় কাউন্সিলের উদ্যোগে জলবায়ুঝুঁকি থেকে সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার গুরুত্ব আলাপে আসে।

আন্তালিয়ায় সম্মেলনের অষ্টম দিনে ইউনেসকো এবং ‘গ্রুপ অব ফ্রেন্ডস ফর কালচার-বেজড ক্লাইমেট অ্যাকশন’ এবং ইউনেসকো সংস্কৃতিমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছে। এ আয়োজনে জাতীয় অভিযোজন পরিকল্পনায় সাংস্কৃতিক ঐতিহ্যকে যুক্ত করতে ইউনেসকো ‘কালচারাল হেরিটেজ-এনএপি’ নির্দেশিকা প্রকাশ করার কথা।
আরও পড়ুন

জলবায়ু নীতিতে সংস্কৃতির অবদানকে যুক্ত করার দাবিতে তুরস্ক সম্মেলনে প্রথম ‘কালচার গ্লোবাল স্টকটেক’ (সংস্কৃতিবিষয়ক বৈশ্বিক পর্যালোচনা) উদ্যোগ শুরু হয়েছে। তবে সংস্কৃতি সুরক্ষা বিষয়ে এখনো জলবায়ু সম্মেলন কোনো চূড়ান্ত অঙ্গীকার করেনি। চলতি বছরই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, লেখক, শিল্পী, গবেষক, আদিবাসী প্রতিনিধি ও জলবায়ুকর্মীরা মিলে গড়ে তুলেছেন ‘কালচার গ্লোবাল স্টকটেক ফর ক্লাইমেট অ্যাকশন (সিজিএসটি)’। জলবায়ু সম্মেলনের ‘এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচার প্যাভিলিয়ন’ এটা সমন্বয় করছে। ২০২৩ সালে দুবাই জলবায়ু সম্মেলনে গৃহীত ‘ইউএই ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্সে’ সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাকে জলবায়ু অভিযোজনের এক অন্যতম লক্ষ্য হিসেবে যুক্ত করা হয়। ২০২৫ বেলেম জলবায়ু সম্মেলনে সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য অভিযোজন সূচক চিহ্নিত হয়।

আন্তালিয়ায় সম্মেলনের অষ্টম দিনে ইউনেসকো এবং ‘গ্রুপ অব ফ্রেন্ডস ফর কালচার-বেজড ক্লাইমেট অ্যাকশন’ এবং ইউনেসকো সংস্কৃতিমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছে। এ আয়োজনে জাতীয় অভিযোজন পরিকল্পনায় সাংস্কৃতিক ঐতিহ্যকে যুক্ত করতে ইউনেসকো ‘কালচারাল হেরিটেজ-এনএপি’ নির্দেশিকা প্রকাশ করার কথা। সম্মেলনের অষ্টম দিনের প্রতিপাদ্য মানুষ, সামাজিক উন্নয়ন, জেন্ডার, পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য, কর্মসংস্থান ও জীবিকা, লোকায়ত ঐতিহ্যবাহী জ্ঞান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, নারীর ক্ষমতায়ন ও ন্যায্য রূপান্তর।

সিলেট অঞ্চলের খাসি কিংবা ত্রিপুরা আদিবাসীদের বসতি স্থাপন, স্থানান্তর ও বাস্তুচ্যুতির সঙ্গে নানা সামাজিক, রাজনৈতিক কারণের সঙ্গে জলবায়ু সংকটও গুরুত্বপূর্ণ। খাসিদের পান জুম বৃষ্টিনির্ভর এবং আবহাওয়ার সামান্যতম পরিবর্তন পানজুমে ‘উৎরাম’ নামের রোগ তৈরি করে। আর এ কারণে বহু প্রাচীন বসতি ছেড়ে খাসিদের স্থানান্তর হতে হয়েছে।
আরও পড়ুন

চাতালহুয়েক থেকে চাকলাপুঞ্জি

চাতালহুয়েকের প্রাচীন মাটিতে আমাদের পূর্বজনদের শ্রম আর স্মৃতির গন্ধ পাই। গন্ধের স্মৃতি আমাকে উড়িয়ে নেয় বাংলাদেশের হবিগঞ্জের আরেক নব্যপ্রস্তর সভ্যতার এলাকা চাকলাপুঞ্জিতে। জলবায়ু সম্মেলনে আসার আগে এ বিষয়ে পাঠ নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের শিক্ষক জয়ন্ত সিংহ রায়ের কাছে। তিনি ও তাঁর সহকর্মীরা চাকলাপুঞ্জি থেকে নব্যপ্রস্তর যুগের ৬৫৭টি জীবাশ্ম-কাঠের প্রাচীন হাতিয়ার শনাক্ত করেছেন। তাঁদের ভাষ্য, উত্তর-পূর্ব ভারতের নানা অঞ্চল থেকে আদিবাসীরা এখানে প্রাচীন বসতি গড়ে তুলেছিলেন। তবে কী কারণে চাকলাপুঞ্জি হারিয়ে যায়, তা নিয়ে গবেষণা জরুরি।

চাকলাপুঞ্জির ‘পুঞ্জি’ নামটি স্থাননামের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের খাসি আদিবাসীরা ব্যবহার করেন। লংলাপুঞ্জি, কালেঞ্জিপুঞ্জি, নিরালাপুঞ্জি, মাধবপুঞ্জি, মুরইছড়াপুঞ্জি। সুতাং নদী থেকে শুরু করে এশিয়ার অন্যতম বৃহত্তম গ্রাম হবিগঞ্জের ‘বানিয়াচং’ খাসিভাষা থেকে এসেছে। তবে সেখানে এখন খাসি জনগোষ্ঠী নেই। সিলেট অঞ্চলের খাসি কিংবা ত্রিপুরা আদিবাসীদের বসতি স্থাপন, স্থানান্তর ও বাস্তুচ্যুতির সঙ্গে নানা সামাজিক, রাজনৈতিক কারণের সঙ্গে জলবায়ু সংকটও গুরুত্বপূর্ণ। খাসিদের পান জুম বৃষ্টিনির্ভর এবং আবহাওয়ার সামান্যতম পরিবর্তন পানজুমে ‘উৎরাম’ নামের রোগ তৈরি করে। আর এ কারণে বহু প্রাচীন বসতি ছেড়ে খাসিদের স্থানান্তর হতে হয়েছে।

চাতালহুয়েক ছেড়ে যতই আন্তালিয়া জলবায়ুমঞ্চের দিকে আগাই চারধারে তেল, গাড়ি, প্রযুক্তি, মোবাইল কোম্পানির বিজ্ঞাপন আর ভোগবিলাসের হাতছানি প্রকট হয়ে ওঠে। অথচ চাতালহুয়েক গ্রামে এসব কিছুই ছিল না। অকৃতজ্ঞ মানুষ নিষ্ঠুরভাবে পূর্বজনদের প্রাণপ্রকৃতি দর্শন ও বিশ্ববীক্ষা ভুলে গেছে।
আরও পড়ুন

প্রাচীন গ্রামের জিজ্ঞাসা ছেড়ে ‘উন্নত বিশ্বের দিকে’

চাতালহুয়েক ছেড়ে কোনিয়া হয়ে আন্তালিয়ার দিকে যত আসতে থাকি ততই বাণিজ্যিক কৃষিখামারগুলো চারধারে দৃশ্যমান হতে থাকে। গম, যুব, ভুট্টার পাশাপাশি কোনিয়ায় এখন সুগারবিট, সূর্যমুখী, আলু, গাজর ও ডালের চাষাবাদ বেশি। ২০২৪ সালে তুরস্কের মোট সুগারবিটের প্রায় ৩০ শতাংশ, ভুট্টার ২৫ শতাংশ ও গাজরের ৭২ শতাংশ উৎপাদিত হয়েছে কোনিয়ার মতো শুষ্ক জলবায়ুতে সেচনির্ভর বাণিজ্যিক কৃষির বিস্তার ভূগর্ভস্থ পানি ও জীবাশ্ম জ্বালানির ওপর চাপ তৈরি করছে। পাশাপাশি তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের এক হিসাবে, ২০২৪ সালে কোনিয়ায় ২২ লাখ ২৭ হাজার ২২২ কেজি কীটনাশক নামের বিষ কৃষিতে ব্যবহৃত হয়েছিল। জার্মানির বায়ার ক্রপ সায়েন্স, বিএএসফ, কেডব্লিউএস; সুইজারল্যান্ডের সিনজেনটা কিংবা ফ্রান্সের লিমাগ্রেইনের মতো বহুজাতিক কোম্পানির বাণিজ্য আছে তুরস্কে।

চাতালহুয়েক ছেড়ে যতই আন্তালিয়া জলবায়ুমঞ্চের দিকে আগাই চারধারে তেল, গাড়ি, প্রযুক্তি, মোবাইল কোম্পানির বিজ্ঞাপন আর ভোগবিলাসের হাতছানি প্রকট হয়ে ওঠে। অথচ চাতালহুয়েক গ্রামে এসব কিছুই ছিল না। অকৃতজ্ঞ মানুষ নিষ্ঠুরভাবে পূর্বজনদের প্রাণপ্রকৃতি দর্শন ও বিশ্ববীক্ষা ভুলে গেছে। মাত্র ২০০ বছরে মাতৃদুনিয়াকে তছনছ করে ‘উন্নয়ন মারদাঙ্গা’ তৈরি করেছে। মানুষের ভোগবাদী উন্নয়নে আধমরা দুনিয়াকে বাঁচাতে আজ বৈশ্বিক সম্মেলন আয়োজিত হলেও বিশ্বনেতৃত্ব এই গ্রহের আহাজারি আমলে নিচ্ছে না।

জলবায়ুমঞ্চ দুনিয়াময় আদিবাসী ও স্থানীয় জনগণের বিশ্ববীক্ষা ও লোকায়ত দর্শনকে মূল জলবায়ু-দর্শন হিসেবে প্রতিষ্ঠা করতে পারছে না।
আরও পড়ুন

প্রাচীন চাতালহুয়েকে মূলত এক দানা ও এমারজাতীয় গম, যব, ভুট্টা ও ডালজাতীয় ফসলে চাষাবাদ হতো। ‘ওয়ার্ল্ড আর্কিওলজি’ জার্নালে (২০২২) প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, নব্যপ্রস্তর যুগেও চাতালহুয়েক গ্রামের মানুষ কৃষিকাজে নানা অভিযোজন কৌশল চর্চা করতেন। স্থানীয় পরিবেশ ও পানির প্রাপ্যতা অনুযায়ী তারা ফসলের জাত নির্বাচন করতেন। তুলনামূলক শুষ্ক জমিনে যব এবং আর্দ্র জমিনে গম ও ডালজাতীয় ফসল। খরা মোকাবিলা করার জন্য তাঁরা ছয় সারির পরিবর্তে দুই সারি করে যব বুনতেন।

জলবায়ুমঞ্চ দুনিয়াময় আদিবাসী ও স্থানীয় জনগণের বিশ্ববীক্ষা ও লোকায়ত দর্শনকে মূল জলবায়ু-দর্শন হিসেবে প্রতিষ্ঠা করতে পারছে না। জলবায়ু সম্মেলনে আসা মাদাগাস্কারের প্রতিনিধি সিনজু ফেলানিয়ানিয়া রাজাফিনড্রাকটো জানান, বন্যা, খরা ও এল নিনোর বিপদ নিয়ে যত কথা বলা হয়, আমাদের ‘ভেরি শিপালার’ মতো দেশি ধান বন্যা মোকাবিলা করতে পারলেও সেসব আলোচনায় আসে না। বরং জলবায়ু সংকট সামাল দেওয়া জটিল হয়ে যাওয়ার কারণে প্রশ্নহীন বাস্তুচ্যুতি ও স্থানান্তর ঘটছে।

আইপিসিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন (২০২২) জানায়, খরা, বন্যা ও ঘূর্ণিঝড় অভিবাসনকে প্রভাবিত করে। তবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণও মানুষের স্থানান্তর নির্ধারণ করে। জীবিকা হারানো, দারিদ্র্য ও দুর্যোগের সম্মিলিত প্রভাব এই স্থানান্তরকে সাময়িক বা স্থায়ী করে তোলে।
আরও পড়ুন

স্থানান্তর অধিকার, কিন্তু জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি অন্যায়

নিয়ানডার্থাল, ডেনিসোভান, ইরেক্টাস, ফ্লোরিয়েনসিস মানুষদের স্থানান্তর ও অভিবাসনে জলবায়ু পরিবর্তন কী ভূমিকা রেখেছে, তা জানা নেই। তবে হোমো সেপিয়েন্স মানুষের বসতি পরিবর্তন ও বাস্তুচ্যুতির ইতিহাসে জলবায়ুর দাগ লেগে আছে। প্রত্নতাত্ত্বিক ব্রায়ান ফাগানের ‘দ্য গ্রেট ওয়ার্মিং: ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য রাইজ অ্যান্ড ফল অব সিভিলাইজেশনস’ বইয়ে খরা ও পরিবেশগত পরিবর্তনের কারণে প্রাচীন সমাজের বিপর্যয়গুলো তুলে ধরা হয়েছে। রবার্ট ম্যাকলিমানও ‘ক্লাইমেট অ্যান্ড হিউম্যান মাইগ্রেশন: পাস্ট এক্সপেরিয়েন্সেস, ফিউচার চ্যালেঞ্জেস’ বইয়ে অভিবাসনকে জলবায়ু-অভিযোজন হিসেবে ব্যাখ্যা করেন।

আইপিসিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন (২০২২) জানায়, খরা, বন্যা ও ঘূর্ণিঝড় অভিবাসনকে প্রভাবিত করে। তবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণও মানুষের স্থানান্তর নির্ধারণ করে। জীবিকা হারানো, দারিদ্র্য ও দুর্যোগের সম্মিলিত প্রভাব এই স্থানান্তরকে সাময়িক বা স্থায়ী করে তোলে।

ধনী দূষণকারীরা আজ এই পৃথিবীকে রক্তাক্ত করে চাঁদ ও মঙ্গল গ্রহে বসতি স্থাপনের আস্ফালন করছে। কিন্তু গাছপালা, নদী, পাহাড়, বন, জমি, জলা, প্রাণী ও পতঙ্গকুল আর মানুষকে নিয়ে আমাদের এই পৃথিবীতেই থাকতে হবে।
আরও পড়ুন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জাতীয় জরিপ (২০২৫) অনুযায়ী, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের প্রায় ৪৯ লাখ ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। ‘ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (২০২৬)’ প্রতিবেদন বলছে, ২০০৮ থেকে ২০২৫ সালের ভেতর বাংলাদেশে প্রায় ২ কোটি ১৩ মানুষের দুর্যোগজনিত স্থানান্তর ঘটেছে।

সম্মেলনস্থল থেকে হোটেলে ফেরার রাস্তায় প্রতি রাতে দেখা হয় সেনেগালের দাউদ জৌফের সঙ্গে। ২৬ বছরের এই তরুণ রাস্তায় লাইটার, সস্তা ইমিটেশন অলংকার বিক্রি করেন। ডাকার থেকে দূরে তুবা অঞ্চলে বাড়ি তাঁর। দেশে কোনো কাজ নেই, বহু তরুণ বেকার, সামাজিক অস্থিরতা বাড়ছে এবং দীর্ঘ খরার কারণে চাষাবাদও হয় না। হতাশ তরুণেরা দিগ্‌বিদিক গ্রাম, শহর, দেশ ছাড়ছেন।

মনে পড়ে ‘অন্য এক পৃথিবী গড়ার’ ডাক দিয়ে ২০১১ সালে সেনেগালে ‘বিশ্ব সামাজিক ফোরাম’ হয়েছিল। ক্ষমতা, পুঁজি, ভোগ, লুণ্ঠন, কর্তৃত্ব, ঔপনিবেশিকতা ভেঙে বিশ্বমঞ্চগুলো ন্যায্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে পারছে না কেন? ধনী দূষণকারীরা আজ এই পৃথিবীকে রক্তাক্ত করে চাঁদ ও মঙ্গল গ্রহে বসতি স্থাপনের আস্ফালন করছে। কিন্তু গাছপালা, নদী, পাহাড়, বন, জমি, জলা, প্রাণী ও পতঙ্গকুল আর মানুষকে নিয়ে আমাদের এই পৃথিবীতেই থাকতে হবে। কারণ, এখানে আমাদের পূর্বজনদের চাতালহুয়েক কিংবা চাকলাপুঞ্জি স্মৃতিময় সাক্ষী হয়ে আছে।

আরও পড়ুন