সাইকেলে সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৫ জুন। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেলে ২ হাজার ৮৪০ মাইল পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়েন কার্ট ওসবার্ন
প্রতীকী ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট কার্ট ওসবার্ন। ১৯৯৯ সালের এই দিনে অনন্য এক কীর্তি গড়েন তিনি। সাইকেলে চেপে পাড়ি দেন ৪ হাজার ৫৬৯ কিলোমিটার বা প্রায় ২ হাজার ৮৪০ মাইল পথ। ক্যালিফোর্নিয়ার হলিউড থেকে যাত্রা করে এদিন তিনি ফ্লোরিডার ওরলান্ডোতে পৌঁছান। এ পথ পাড়ি দিতে তাঁর মোট ৭৪ দিন সময় লেগেছিল।

স্বত্ব পেলেন কাঁটাতারের উদ্ভাবক

নিরাপত্তা নিশ্চিতের জন্য কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা খুবই কার্যকর একটি উপায়
প্রতীকী ছবি: রয়টার্স

কোনো জায়গার নিরাপত্তা নিশ্চিতের জন্য কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা বেশ কার্যকর একটি উপায়। কাঁটাতার উদ্ভাবন করেছিলেন মার্কিন উদ্ভাবক লুসিয়েন বি স্মিথ। ১৮৬৭ সালের ২৫ জুন কাঁটাতারের স্বত্ব পান স্মিথ।

মূলত কৃষকের শস্যখেত থেকে পশুদের দূরে রাখতে এই কাঁটাতার উদ্ভাবন করা হয়েছিল। কাঠের তৈরি বেড়ার তুলনায় দামে সস্তা ও টেকসই হওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে স্মিথের উদ্ভাবিত কাঁটাতার।

রঙিন টিভি চ্যানেলের সম্প্রচার শুরু

এখন সামর্থ্যবান মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ রঙিন টেলিভিশন
প্রতীকী ছবি: রয়টার্স

সম্প্রচারমাধ্যমের ইতিহাসে ১৯৫১ সালটা বেশ গুরুত্বপূর্ণ। ওই বছরের ২৫ জুন যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেল রঙিন সম্প্রচার শুরু করে। বিশ্বে এটাই রঙিন সম্প্রচারের প্রথম ঘটনা। তবে খুব বেশি সংখ্যক মানুষ এসব অনুষ্ঠান দেখতে পারতেন না। কেননা, ওই সময় খুব অল্প মানুষের সংগ্রহে রঙিন টিভি ছিল। আর এখন সামর্থ্যবান মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ রঙিন টেলিভিশন।

কোরিয়া যুদ্ধের সূচনা

দীর্ঘমেয়াদি কোরিয়া যুদ্ধের ফলে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্ত হয়ে পড়ে কোরিয়া উপদ্বীপ
ফাইল ছবি: রয়টার্স

১৯৫০ সালের ২৫ জুন। এখনকার উত্তর কোরিয়া আক্রমণ করে বসে দক্ষিণ কোরিয়ায়। এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি কোরিয়া যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের ফলাফল সুখকর হয়নি। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দূর হয়নি বিরোধ। উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্ত কোরিয়া যেন পরস্পরের চিরশত্রু।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন