চট্টগ্রামের সাতকানিয়ায় গত বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি ঘর। উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্য রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে আহমদ মিয়া, নুরুল আবছার, আবদুল মালেক, জেবুল হোসেন ও জসিম উদ্দিনের ঘর পুড়ে যায়। ঘরগুলো পাশাপাশি এবং বেড়ার হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে নগদ এক লাখ ২২ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।