এক ব্যবসায়ীর পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান করে দুই লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মোছড়া গ্রামে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়।ওই ছয়জন হলেন—মোছড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শওকাত হোসেন (৫২), তাঁর স্ত্রী মাহমুদা খাতুন (৩০), ছেলে তরিকুল ইসলাম (২৫), সাইফুল ইসলাম (২২), শরিফুল ইসলাম (১৫) ও বড় ছেলের স্ত্রী শরিফা খাতুন (২০)। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, এ ঘটনায় শওকাত হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।