ভারতের ভিসার জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। বাংলাদেশ থেকে যাঁরা ভারতে যেতে চান, তাঁরা ঢাকার ভারতীয় হাইকমিশনের অনলাইনে আবেদন করতে পারবেন। একই সঙ্গে চালু থাকবে ই-টোকেন পদ্ধতিও । ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট .িযপরফযধশধ.ড়ৎম এবং ভারতীয় ভিসা আবেদন সেন্টার (আইভিএসি) ওয়েবসাইট .িরাধপনফ.পড়স-এ আবেদন করা যাবে। তবে এই পদ্ধতি বাধ্যতামূলক নয়। অনলাইনে ভিসা আবেদনের ব্যাপারে জানতে গুলশানে ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনকেন্দ্রের ব্যবস্থাপকের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন: ৮৮৩৩৬৩২, ৯৮৯৩০০৬; ফ্যাক্স:৯৮৬৩২২৯, ই-মেইল: রহভড়—রাধপনফ.পড়স এদিকে ই-টোকেনের মাধ্যমে বাংলাদেশের যেসব নাগরিক ভারতের ভিসার জন্য আবেদন করেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখে ভিসা আবেদনকেন্দ্রের মাধ্যমে তাঁদের আবেদন জমা নেওয়া হবে। বিজ্ঞপ্তি।