অনলাইনে শতভাগ জন্মনিবন্ধন অর্জন উপলক্ষে দিনাজপুরে উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, ২০১২ সালে ৪ জুন দিনাজপুরে জন্ম নিবন্ধন প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হয়েছে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি। গতকাল শনিবার দুপুর পর্যন্ত অনলাইনে জেলায় মোট ৩১ লাখ ৫৫ হাজার ৫৪৯ জনের জন্ম নিবন্ধন করা হয়েছে। অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১০১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।