নওগাঁর মান্দায় হতদরিদ্র মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মান্দা উপজেলা পরিষদ চত্বরে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। চেক ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের আওতায় ২৫ জন হতদরিদ্রকে ৬ লাখ ২০ হাজার টাকা, বস্ত্র ও পাটমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২১৬ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে ৫ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।