পিরোজপুরের জিয়ানগর উপজেলার দড়িচর গাজীপুর গ্রামের কৃষক শাহজালাল হাওলাদারের লাশ গতকাল সোমবার পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার মধ্য চণ্ডীপুর গ্রামের একটি কলাবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ১ মার্চ চুরি যাওয়া গরু খুঁজতে গিয়ে তিনি নিখোঁজ হন।শাহজালাল নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর ভাই শাহআলী ৩ মার্চ একটি অপহরণ মামলা করেন।