অবশেষে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েটি। নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের ওই মেয়েটির পরিবার গত সোমবার রাত ১২টা ১ মিনিটে তার বিয়ের লগ্ন ঠিক করেছিল।
এ নিয়ে সোমবার প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অবশেষে বিয়েটি বন্ধ হয়ে যায়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, ‘রাত ১২টা ১ মিনিটে মেয়েটির বিয়ের লগ্ন ছিল। আমি গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের নিয়ে রাত দুইটা পর্যন্ত সেখানে থেকে বিয়েটা বন্ধ করেছি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমানও মুঠোফোনে আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন।’