চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরের চকবাজার থেকে বহদ্দারহাট পর্যন্ত অন্তত ৫০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে। গতকাল সোমবার দুপুরে চউকের পরিদর্শক দল এ অভিযান চালায়। গতকালের অভিযানে উপস্থিত ছিলেন চউকের ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান শাহীনুল ইসলাম খান, অনুমোদিত কর্মকর্তা-১ ও নির্বাহী প্রকৌশলী মো. মনজুর হাসান, নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ প্রমুখ।