গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রায় ১৭ একর জমি গতকাল মঙ্গলবার দুপুরে দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এই জমিতে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল একদল লোক। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা গাজীপুরের নির্বাহী হাকিম মো. শরিফুল ইসলাম বলেন, পার্কের জমিতে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ও স্থায়ী দোকানপাট ছাড়াও কাঁচাপাকা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় শ্রীপুর থানা, জয়দেবপুর থানা-পুলিশ ছাড়াও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।