ময়মনসিংহের নান্দাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশ থেকে অবৈধ দখলদারদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকারের উপস্থিততে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।