নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ যানবাহন রোধে অভিযান চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত থানার মোড়ে এই অভিযান চালানো হয়। এ সময় ফিটনেসবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স, ইনস্যুরেন্স, হেলমেট না থাকায় ২৪টি মোটরসাইকেল আটক করে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ আইনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন।