একনজরে

অর্থদণ্ড

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভেজাল খাদ্যদ্রব্য আমদানি ও বিপণন রোধে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে নয় ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এই অভিযান চালান। ইউএনও শায়লা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ময়মনসিংহ অফিস