অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

সরকারবিরোধী বলে পরিচিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে অর্থমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তঁারা মন্ত্রীর বক্তব্য অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতি দেন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। বিজ্ঞপ্তি