অর্থ পাচার মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে। একই সঙ্গে মামুনের পক্ষে ১৪ জন সাক্ষী হাজির করা-সংক্রান্ত তালিকা আদালতে দাখিল করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন শুনানি ও সাফাই সাক্ষীর তালিকা গ্রহণ করছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের অক্টোবরে মামলা করে। তাঁদের বিরুদ্ধে ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আছে।