মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুরে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পায় ভবনেরই দ্বিতীয়তলায় পূবালী ব্যাংক বিনোদপুর শাখা। গতকাল শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী আকরাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।