সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের চালা আদালতপাড়ার বাসিন্দা দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি অসিত বরন চৌধুরী (৭২) গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাত, বেলকুচি আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা ও স্থানীয় সাংবাদিকেরা শোক জানিয়েছেন।