সংক্ষেপ

অস্ত্রসহ আটক

শরীয়তপুর সদর উপজেলার বগাদি এলাকা থেকে গত শুক্রবার রাতে পুলিশ অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে। তাঁরা হলেন মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের শওকত হোসেন মেহেদি (২৮) ও মহিষেরচর গ্রামের সুজন গৌড়া (২৮)। শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানভির হায়দার বলেন, রাত ১১টার দিকে পুলিশ শরীয়তপুর চিকন্দি সড়কের বগাদি এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। পুলিশ গতি রোধ করলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, ছয়টি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।