চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) ওপরে একটি মিশুক থেকে গতকাল বুধবার অস্ত্রসহ মো. গোলাপ (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করা হয়। গোলাপ শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া শ্যামপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। ৯ বিজিবির অধিনায়ক এস এম আবুল এহসান বলেন, এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ