নাটোরের বড়াইগ্রাম উপজেলার রুলভা বাজার থেকে গতকাল বুধবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা একটি বিদেশি রিভলবারসহ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাঁরা হলেন আবুল হোসেন, জহুরুল ও মানিক।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।