অস্ত্র ও গুলি উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার তাশুল্যা বাংলাবাজার সেতুর নিচ থেকে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাশুল্যা র‌্যাব-১-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেছেন। পরে নবাবগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা করা হয়।