কুষ্টিয়ায় র্যাব সদস্যরা গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন সদর উপজেলার বরইটুপি গ্রামের মিন্নাফ মণ্ডল (৩৭) ও বটতৈল কবিরাজপাড়ার লাল্টু (৩৫)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা তাঁদের বরইটুপি গ্রাম থেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি পাইপগান ও চারটি গুলি উদ্ধার করা হয়।