সংক্ষেপ

অস্ত্র মামলায় কারাদণ্ড

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক সন্ত্রাসীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম জয়নাল আবেদীন। গতকাল সোমবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ২০০৯ সালের ১৯ অক্টোবর নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় জয়নালের কাছ থেকে একটি এলজি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৭-এর তৎকালীন উপসহকারী পরিচালক জহুরুল হক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।