আইইউবিতে বিতর্ক প্রতিযোগিতা

জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী আইইউবি আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে অংশ নিচ্ছে ঢাকা ও ঢাকার বাইরের ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের ৩০টি স্কুলের মোট ৬০টি দল। কাল শনিবার বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি