প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী কোন দেশের প্রস্তুতি কোন পর্যায়ের, তা নির্ধারণের জন্য শুরু থেকেই আইএইএ আটটি প্রশ্নের তালিকা করেছে:
১ ‘আমাদের কি প্রয়োজনীয় জনবল আছে?’
২ আমরা কি অর্থের সংস্থান করতে পারব?
৩ পরমাণু কর্মসূচির প্রতি সরকার ও দেশের জনগণের সমর্থন আছে কি?
৪ পারমাণবিক বর্জ্যের কী হবে?
৫ আমাদের জন্য যুতসই বা উপযুক্ত রিঅ্যাক্টর পাওয়া যাবে তো?
৬ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যথোপযুক্ত জায়গা আমাদের আছে কি?
৭ পারমাণবিক জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রের খুচরা যন্ত্রাংশ আমরা পাব তো?
৮ এই প্রকল্প দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে কি?
আইএইএ বলছে, প্রথম প্রশ্নটির জবাব না-বোধক হলে পরবর্তী প্রশ্নে যাওয়ার দরকার নেই। সেখানেই উদ্যোগটি বন্ধ করে জনবল তৈরির পদক্ষেপ নিতে হবে। রূপপুর প্রকল্পের ক্ষেত্রে প্রথম প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর নেই।